জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি সুকান্ত ভট্টাচার্য : রোমান্টিক কবিকুলের বিপ্লবী প্রতিনিধি
শিরোনাম দেখে হয়তো অনেকেই চমকে উঠেছেন। চমকে উঠবারই কথা। আমরা জানি সুকান্ত ভট্টাচার্য ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য ও সার্বক্ষণিক সক্রিয় কর্মী ছিলেন। তার বিশ্বাস দ্বান্দ্বিক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদী দর্শনে। তার দর্শন ঐতিহাসিক যুক্তিতে ভবিষ্যৎ সমাজ বলতে সমাজতান্ত্রিক সমাজ এবং পরিণতিতে সাম্যবাদী সমাজের সিদ্ধান্তে পৌঁছায়। ব্যক্তি সুকান্তের আবেগ তাই সমাজতন্ত্র ও সাম্যবাদী সমাজ নির্মাণে বিভোর। শুধু বিভোর নয়, সুকান্ত বলা যায়, তার জীবন উৎসর্গ করেছেন সেই আকাঙ্ক্ষিত সমাজ নির্মাণের উদ্দেশ্যে। তবে যে কারণে ও যে সকল কারণে এবং যে স্বপ্নে সুকান্ত জীবন উৎসর্গ করেছিলেন সেই কারণ ও স্বপ্ন আজ প্রশ্ন সাপেক্ষ। সে আলোচনা ভিন্ন প্রসঙ্গ। আমরা শুধু সুকান্তের ও তার সমকালের উপাত্ত নিয়ে ও স্বপ্ন নিয়ে যা তার কবি সত্তার পেছনে সক্রিয় ছিল সেই প্রসঙ্গে কথা বলবো। যে কবি সম্পূর্ণ বস্তুবাদী সেই কবি আবার রোমান্টিক হন কি করে? প্রশ্নটা যৌক্তিক, কিন্তু বিচার বিশ্লেষণের দাবি রাখে। আমিও একদিন চমকে উঠেছিলাম যেদিন কবি বায়রন সম্পর্কে রাসেলের মন্তব্য দেখেছিলাম, ‘Byron’s romanticism, it must be confirmed, was only half sincere.’ (রাসেল, পাশ্চাত্য দর্শনের ইতিহাস)। অথচ বায়রনকে আমরা বিদ্রোহী কবি বলে জানি। অর্ধ বা পূর্ণ যাই হোক না কেন রাসেল উল্লেখ করেছেন রুশো ও বায়রন দুইজনই রোমান্টিক।
তাহলে আমাদের রোমন্টিকবাদ কেমন তা সামান্য দেখে নেয়া উচিত। এক্ষেত্রে আমি শুধু মাত্র আর্নেস্ট ফিশার-এর শিল্প, সাহিত্য ও পুজিবাদ গ্রন্থ অনুসরণে দুই একটি কথা বলবো।
অষ্টাদশ শতকে আমাদের দৃশ্যমান পৃথিবীটা বদলে গেল। কারণ শিল্প বিপ্লব। কিছু বৈজ্ঞানিক আবিষ্কার তার অনুষঙ্গ। বিশাল বিশাল শিল্প কারখানা হলো। হাজার হাজার শ্রমিক কর্মরত সেখানে। সামন্ততান্ত্রিক সমাজ কাঠামোতে ভূমিদাস, গ্রামীণ কারিগর ও ভূ-স্বামী নিয়ে সমন্বিত একটি সরল সমাজে জীবন-যাপনে মানুষ অভ্যস্ত ছিল। কালক্রমে জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূমিতে শ্রম অতিমাত্রায় উদ্বৃত্ত হয়ে গেল। এই উদ্বৃত্ত শ্রম দলে দলে শহরের কারখানায় চলে এলো। পুঁজিবাদ চায় সস্তা শ্রম। গৃহবন্দী নারীও নারী স্বাধীনতার নামে কারখানার শ্রম দাসে পরিণত হলো অনেকে। নারী নূন্যতম স্বাধীনতা পেল, কিন্তু স্বাধীনতা দেবার উদ্দেশ্যে তাদের ঘরের বাইরে আনা হয়নি, উদ্দেশ্য সস্তা শ্রম ও মুনাফা। প্রাচীন অভিজাততন্ত্রের প্রচলিত মূল্যবোধ হুড়মুড় করে ভেঙ্গে পড়ল নব উত্থিত পুঁজিবাদী সমাজে।
শ্রম দাও মজুরি নাও এই তার নীতি। ফলে অভিজাত বলে যারা অহংকারের অশ্ব চড়তো তাদের বংশধররাও শ্রমদাসে পরিণত হলো কালান্তরে। সমগ্র সমাজের চেহারা বদলে গেল। নতুন সমাজ, নতুন মূল্যবোধ, প্রসারমান নগর। ভোগ্যপণ্য বৈচিত্রে ও পরিমাণে প্রাচুর্যভরা বলতে হবে। মানুষের মনে নতুন স্বপ্ন ও নতুন জীবনের আকাঙ্ক্ষা। শিল্পী সমাজ ও মানুষ সমানভাবে উজ্জীবিত, প্রাণবন্ত। শিল্পীদের ভাষা, বিষয়, ছন্দ নবরূপে প্রকাশিত হলো। কোথাও কোথাও আনন্দ ধ্বনি, সমাজ প্রগতি দ্রুতলয়ে ধাবমান। রেনেসাঁস কালপর্ব তার উজ্জ্বল দৃষ্টান্ত। ‘স্বার্থক বুর্জোয়া এবং তাদের সঙ্গে যোগসাজসকারী সামন্তরাই তখন ছিলেন সাহিত্যের উদার পৃষ্ঠপোষক। নতুন এই পৃথিবী তখন সৃজন প্রতিভাশীল ব্যক্তিদের জন্য ছিল উন্মুক্ত।’ (আর্নেস্ট ফিশার, শিল্প, সাহিত্য ও পুঁজিবাদ)
এই সোনালী দিন অধিককাল স্থায়ী হলো না। অচিরেই দেখা গেল হতাশা আক্রান্ত সমাজ, মানুষ এবং অবদমিত শিল্পী সমাজ। শিল্পী সমাজ বিস্ময়ের সঙ্গে দেখতে পেল, পুঁজিবাদ জগতের সকল অস্তিত্বকে মুহূর্তের মধ্যে পণ্যে পরিণত করে ফেলে। এমন কি প্রকৃতি, বন, নদী, পাহাড়, মুনাফার তোড়ে সব পণ্যে পরিণত হয়ে যায়। মুনাফাই মূল্যবোধ, মুনাফাই উৎকৃষ্ট নিকৃষ্ট নির্ণয়ের মাপকাঠিও। কঠিন বাস্তবতার মুখোমুখি মানুষ, নিয়ত মানুষের মূল্য কমছে, পণ্যের মূল্য বাড়ছে। এক এক জন মানুষ এক একটি শ্রম শক্তির ভান্ড তার বেশি নয়। তার শ্রম শক্তির মূল্য দিয়ে তার মর্যাদা নির্ধারিত হয়। একটি কারখানার অফিসারের শ্রম শক্তির মূল্য বেশি, তার মর্যাদাও বেশি। সাধারণ শ্রমিকের শ্রম শক্তির মূল্য কম, তার মর্যাদাও তেমনি। শুধুমাত্র মানুষ বলে কারো মর্যাদা সম্মান বিবেচিত হয় না। পুজিবাদে আরও একটি লক্ষণ দৃশ্যমান হলো, যত শ্রম বিভাজন বৃদ্ধি পায় মানুষ পরষ্পর থেকে ততো বিচ্ছিন্ন হয়।
শ্রমিক শ্রেণি উপলব্ধি করল যে, শ্রমিক সৃষ্টি করে কিন্তু সৃষ্টির আনন্দ থেকে সে বঞ্চিত। এক সময় একটা জুতা একজন শ্রমিক তৈরি করতো। এর ফলে তার সৃষ্টি তার সামনে যেমন দৃশ্যমান ছিল, তেমনি জুতার বাজার মূল্য সে বুঝতে পারতো ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে কি না। পণ্য তৈরি করে শ্রমিক সৃষ্টির যে আনন্দ পেত তখন তা ছিল ষোলো আনা। কিন্তু অতিমাত্রায় শ্রমবিভাজনের ফলে হয়তো একটি জুতার পাঁচটা অংশ পাঁচজন শ্রমিক তৈরি করে এবং তা সংযোজিত হয় অন্য কোথাও। শ্রমিকের সৃষ্টির সম্পূর্ণটা তার সামনে দৃশ্যমান নয় এবং তার শ্রম ব্যবহার করে মালিক কতোটা উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করছে তাও ঠাহর করা কঠিন।
পরিশেষে শ্রমিককে নিরানন্দ মানসিক চাপে কাজ করতে হয়। তার শ্রমের বড় একটা অংশ মালিক আত্মসাৎ করে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করে। শ্রম বিভাজন যত বাড়ে শ্রমিক তত সৃষ্টির আনন্দ থেকে বঞ্চিত হয় এবং মালিকের শোষণ মাত্রা বেড়ে যায়। পুঁজিবাদের উন্মেষকালে শিল্পী সমাজের অনুপ্রেরণা ও সৃষ্টির আনন্দ আর দেখা যায় না। পুঁজিবাদী ব্যবস্থা শিল্প-সাহিত্যের সেটুকুই শুধু পৃষ্ঠপোষকতা করে যেটুকু তার মুনাফার সাথে যুক্ত। আশাহত শিল্পী সমাজ ফিরে দাঁড়াবার পথ খোঁজে।
এই প্রেক্ষিতে শিল্প সাহিত্যে রোমটিকবাদের উন্মেষ ঘটে, ‘রোমান্টিকবাদ একটি প্রতিবাদের আন্দোলন। ব্যবসা আর মুনাফা কণ্টকিত নিরস পুঁজিবাদী বিশ্বের বিরুদ্ধে প্রগাঢ় অথচ, স্ববিরোধী একটি প্রতিবাদ।’ (আর্নেস্ট ফিশার, শিল্প, সাহিত্য ও পুঁজিবাদ)। নব শিল্পধারায় শিল্প সাহিত্যের বিষয়বস্তু, প্রকাশভঙ্গি, ভাষা ছন্দ বিরাট পরিবর্তন এলো। নিঃসঙ্গ শিল্পী তুচ্ছাতিতুচ্ছ সামান্য বিষয়কে অসামান্য করে তুললেন, যেন খড়কুটো ধরে শিল্পী
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।