খবরে রয়েছে

হরিনগর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক আবু হাসান

অনলাইন ডেস্ক: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:২০ · হালনাগাদ: ৪ ঘণ্টা আগে
সংগৃহীত
সংগৃহীত

, ্ ‎ ‎সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী হরিনগর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর)…

‎সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী হরিনগর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউনিয়ন পরিষদের হলরুমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
‎
‎নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু হাসান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুজ্জামান (আনিস) পেয়েছেন ১০১ ভোট। একই পদে বাবলুর রহমান ৮৯, মোতালেব হোসেন ৩০ এবং আবুল কাশেম ২৫ ভোট পেয়েছেন।
‎
‎অন্যদিকে, সদস্য পদে সর্বোচ্চ ২৬৩ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম সাগর। ১৭২ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন। এ পদে তাঁদের প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ ১১৩, জামাল হোসেন ৯৪, নাজমুল হোসেন ৬৩ এবং আব্দুল হামিদ ২৫ ভোট পেয়েছেন।


‎নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছে ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ। একই সঙ্গে নতুন কমিটির নেতৃত্বে হরিনগর হাটবাজারের ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, বিদ্যমান সমস্যা নিরসন এবং বাজারের সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, হরিনগর শ্যামনগর উপজেলার অন্যতম জমজমাট বাণিজ্যিক কেন্দ্র। দীর্ঘদিন ব্যবস্থাপনা কমিটি না থাকায় ব্যবসায়ীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ব্যবসায়ীরা তাঁদের মূল্যবান ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতায় বাজারের নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া এবং হরিনগর হাটবাজারকে শ্যামনগর উপজেলার একটি আদর্শ ও মডেল বাজার হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এ জন্য তিনি সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।