শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদ গঠিত : মাসুদুল আলম দোহা সভাপতি, ইব্রাহিম খলিল সম্পাদক

অনলাইন ডেস্ক সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ভোর ৫:৫৫
ছবি :অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা,অ্যাডভোকেট ইব্রাহিম খলিল
ছবি :অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা,অ্যাডভোকেট ইব্রাহিম খলিল

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ( ডিএজি)  অ্যাডভোকেট মাসুদুল আলম দোহাকে সভাপতি এবং অ্যাডভোকেট ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট জি.এম. মুনসুর রহমান ও অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল; যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফুয়াদ হাবীব টিটন; সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট স্বপন কুমার মণ্ডল (স্বপন); কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুস সাত্তার; সাহিত্য ও লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (খোকন); দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান; প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম শাওন; ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলীম; সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট শফিউল আযম; সদস্য যথাক্রমে অ্যাডভোকেট মো. ফারুক হোসেন ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন।

এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুস সাত্তার , সরকারি কৌশলী (জিপি) অসীম কুমার মন্ডল,  অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট এম. আজিবর রহমান ও অ্যাডভোকেট চঞ্চল কুমার ঘোষ।

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।