সাতক্ষীরা থেকে রাস উৎসবে ৭ ট্রলারে দুবলার চরে যাচ্ছেন ২০৮ পুণ্যার্থী

অনলাইন ডেস্ক রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · বিকাল ৩:২৯ · হালনাগাদ: ৭ ঘণ্টা আগে
ছবি- দুবলার চরে যাওয়ার জন্য বন বিভাগের কাছ থেকে পাশ গ্রহণ করছে
ছবি- দুবলার চরে যাওয়ার জন্য বন বিভাগের কাছ থেকে পাশ গ্রহণ করছে

সুন্দরবন নিয়ে কাজ করা বনজীবী বলেন, এবার সাতক্ষীরা রেঞ্জ থেকে সবচেয়ে কমসংখ্যক পুণ্যার্থী দুবলার চরে যাচ্ছেন।

সাতক্ষীরা থেকে সুন্দরবনের দুবলার চরে রাস উৎসবে অংশ নিতে সাতটি ট্রলারে ২০৮ জন পুণ্যার্থী যাত্রা শুরু করেছেন। তাদের সঙ্গে রয়েছেন ১৬ জন ক্রু। সব মিলিয়ে ২২৪ জনের এই বহর দুবলার চরের উদ্দেশে রওনা হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ট্রলারগুলো ছেড়ে যায় বলে জানান স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন।

তিনি বলেন, সাতক্ষীরা রেঞ্জের দুটি স্টেশন থেকে পুণ্যার্থীরা যাত্রা করেছেন। এর মধ্যে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ছয়টি ট্রলারে ১৮১ জন পুণ্যার্থী ও ১৩ জন ক্রু এবং কোবাদক স্টেশন থেকে একটি ট্রলারে ২৭ জন পুণ্যার্থী ও তিনজন ক্রু রয়েছেন।

এরফান উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে এবার পুণ্যার্থীর সংখ্যা কম হতে পারে।
যাত্রার আগে প্রতিটি ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় পুণ্যার্থীদের পরিচয়পত্র, অনুমতিপত্র, লাইফ জ্যাকেট ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম যাচাই করা হয়। সুন্দরবনে প্রবেশের নিয়মকানুনও তাদের জানিয়ে দেওয়া হয়।
আমি আরো বলেন , সরকারি নির্দেশনা ও বনের পরিবেশ রক্ষার শর্ত মেনেই পুণ্যার্থীদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ট্রলারে অতিরিক্ত যাত্রী বহন এবং সুন্দরবনে প্লাস্টিকসহ পরিবেশের ক্ষতি করে এমন জিনিস নেওয়া ঠেকাতে নজরদারি রাখা হয়েছে।
সুন্দরবন নির্ভরশীল বনজীবীরা জানান,অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার সাতক্ষীরা রেঞ্জ থেকে সবচেয়ে কমসংখ্যক পুণ্যার্থী দুবলার চরে যাচ্ছেন।
তার মতে, বনদস্যুতা বেড়ে যাওয়াও এর একটি কারণ।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, দুবলার চরের রাস উৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় আয়োজন। প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা এ উৎসবে যোগ দেন। পূজা-অর্চনা ও সাগরের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসব পালন করা হয়।

তিনি বলেন, পুণ্যার্থীদের নিরাপত্তায় বন বিভাগের সদস্যরা কাজ করছেন। উৎসব শেষে সব নৌযান ফিরে না আসা পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন নদীপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল চলবে।
এ সময় সরকারি রাজস্ব আদায় হয়েছে  ৩৭২৩১ (সাইএিশ হাজার দুই শত একএিশ) টাকা।

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।